ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির যৌথসভা দুপুরে

যৌথসভা ডেকেছে বিএনপি। দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা ডাকা হয়েছে।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা। এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।


গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে করণীয় এবং পরবর্তী কর্মসূচি কী হবে তা ঠিক করতে এ সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।


যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page